[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় নওগাঁ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওছিম উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ১২জন প্রতিবন্ধীকে হুইল চেয়রারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নেওয়া প্রতিযোগিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে এক প্রতিবন্ধী শিক্ষার্থী সকল বাঁধা পেরিয়ে মাস্টার্স শেষ করায় জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি ল্যাবটপ উপহার দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।