[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

‎পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকালে পাকশী রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মজনু হোসেন উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার মৃত মসলেম উদ্দিন প্রামাণিকের দ্বিতীয় ছেলে। পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানালে তাঁরা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।