[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ মে, ২০২৬
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) বাদ মাগরিব বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরপুর জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বেকড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শামছুল হকের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. সালাউদ্দিন শিকদার, বেকড়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাওলানা ছামিনুর ইসলাম, সেক্রেটারি মো. জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এম. এ. মান্নান বলেন, “পবিত্র কুরআন মানবজাতির মুক্তির দিশারি। কুরআনের প্রেমিকরা অকাতরে জীবন বিসর্জন দিতে পারে, কিন্তু কুরআনের অবমাননা কখনো সহ্য করতে পারে না।” তিনি আরও বলেন, কুরআনের বিধান অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। এসময় তিনি কুরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. শামছুল হক বলেন, বর্তমান প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে কুরআন রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় ইউনিয়ন জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।