[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি  হলেন মো, জাহিদ মোল্লা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাকারিয়া ওরফে জাহিদ মোল্লা।
সোমবার (১১ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসরণ করে পরবর্তী তিন মাসের জন্য এডহক কমিটির অনুমোদনপত্র জারি করা হয়।
এডহক কমিটির অনুমোদনপত্র অনুযায়ী,আর পি এন  শহীদ শাহজাহান কবীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের প্রস্তাবে এবং সকলের সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাকারিয়া ওরফে জাহিদ মোল্লা।
এছাড়া, সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ মো. মফিজুর রহমান দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি মো. জাকারিয়া ওরফে জাহিদ মোল্লা প্রতিক্রিয়ায় বলেন, “কাগজে আমি সভাপতি নির্বাচিত হলেও আমি নিজেকে সেবক মনে করি। আপনাদের সহযোগিতায় মহাবিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”
এসময় চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সহ-সভাপতি শহিদ তালুকদার, সমাজ সেবক প্রবীন মো, বোরহান উদ্দিন, দেওয়ান মতিউর রহমান মতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. স্বপন সিকদার, প্রফেসর দেওয়ান সাইদুর রহমান,সাইফুল ইসলাম,  বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মির্জা সেলিম, কলেজের শিক্ষক/কর্মচারীগনসহ এলাকার সচেতন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।