[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে অস্ত্র ও গুলিসহ ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১১ মে, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের গুলি ও ৬৪ পিস ইয়াবাসহ আব্দুর রউফ (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। রবিবার (১০ মে) রাত ১০টার সময় উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  প্রণব কুমার জানান, আব্দুর রউফ মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের গুলি ও ৬৪ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ সময় আব্দুর রউফকে আটক করা হয়। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান জানান, মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রউফ এর বসতঘরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের গুলি ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আব্দুর রউফকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।