[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জের রহমতগঞ্জ পৌর কবরস্থানে ২০০ সুপারী গাছ দান করলেন হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬
নিজ হাতে বৃক্ষরোপণ করলেন সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, হাজী মো:আব্দুস সাত্তার।  আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর সৌজন্যে  দিনব্যাপী নিজ উদ্যোগে ২০০টি সুপারী গাছ  রোপন করলেন হাজী মো: আব্দুস সাত্তার। তিনি বলেন, গাছ  রোপণ সাদকায়ে জারিয়া, মৃত্যুর পরেও এর সওয়াব পাওয়া যাবে। তিনি বলেন,  আসুন আমরা সবাই বেশী বেশী গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখি । গাছ আমাদের হৃদয় ও মনকে রিফ্রেশ রাখে, ছায়া দেয়, ফুল ও ফল দেয়, তাই  শুধু গাছ রোপণ করলেই চলবে না, নিজের ছেলে/ মেয়ের  মত  যত্ন নিতে হবে।। তিনি বলেন পর্যায়ক্রমে শহরের  সকল রাস্তায় দৃষ্টি নন্দন বৃক্ষরোপণ করা হবে। উনার এই উদ্যোগে সিরাজগঞ্জ মহল্লাবাসী  মুগ্ধ। এ ছাড়াও  তিনি  সিরাজগঞ্জ শহরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত তীব্র গরমে তৃষ্ণার্ত  অভিভাবকদের মাঝে খাবার পানি ও বিস্কিট নিজ উদ্যোগে ফ্রী  বিতরণ করে যাচ্ছেন যতদিন পরীক্ষা চলবে ততদিন পর্যন্ত। এছাড়াও  ১৫০ জন স্বেচ্ছাসেবী টিম নিয়ে সিরাজগঞ্জ শহরের অলি গলি পরিষ্কার পরিচ্ছন্ন  রাখায় প্রতিনিয়ত কাজ করে চলেছেন  তিনি।  এলাকাবাসী বলেন, আব্দুস সাত্তার প্রতিদিন সকালে নিজ অর্থায়নে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, বৃক্ষরোপণ, এসএসসি অভিভাবকদের মাঝে ফ্রী পানি ও  বিস্কিট  বিতরনে ভূমিকা রাখছেন,। উনার এই মহতি কাজ সফলতা বয়ে আনুক সবার জীবনে এমনটাই প্রত্যাশা শহর বাসীর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।