[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় ৯ কর্মকর্তার মায়ের দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী গ্রামের সেই গর্বিত ও রত্নগর্ভা মা জহুরা খাতুন আর নেই।গতকাল রবিবার সকাল ১০টায় ধুবিল মেহমানশাহী পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।মৃত্যুকালে তিনি স্বামী,সাত সন্তান,নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
​মরহুমা জহুরা খাতুন ও আব্দুল করিম দম্পতির এই ‘বন্ধন পরিবার’ সিরাজগঞ্জ জেলা তথা সারা দেশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এই দম্পতির ৭ সন্তান এবং ২ পুত্রবধূসহ পরিবারের মোট ৯ জন সদস্য বর্তমানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চপদে কর্মরত থেকে দেশের সেবা করছেন। রত্নগর্ভা এই মায়ের সন্তানদের সাফল্যের গল্প এলাকায় দীর্ঘকাল ধরে পরিচিত।
​সাফল্যের শিখরে থাকা এই পরিবারের ৯ জন সরকারি কর্মকর্তা তারা হলেন, ​ছানোয়ার হোসেন-সাবেক মিউজিক ইন্সট্রাক্টর,রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফিরোজ আহমদ-সিনিয়র সহকারী শিক্ষক,নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ফোরহাদ হোসেন-সহযোগী অধ্যাপক (বিসিএস ২২তম ব্যাচ) পদার্থবিজ্ঞান বিভাগ,সরকারি আকবর আলী কলেজ,উল্লাপাড়া,রফিকুল ইসলাম-জেলা প্রশাসক (ডিসি) দিনাজপুর,শফিকুল ইসলাম- পোস্টমাস্টার,প্রধান ডাকঘর-নাটোর, ফরিদুল ইসলাম-কর্মকর্তা,বাংলাদেশ রেলওয়ে,কমলাপুর রেলওয়ে স্টেশন- ঢাকা,বিজলী খাতুন-প্রধান শিক্ষক, ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়-সিরাজগঞ্জ,আজমেরী সুলতানা (পুত্রবধূ)-সহকারী অধ্যাপক (বিসিএস ৩২তম ব্যাচ) রানী ভবানি সরকারি মহিলা কলেজ-নাটোর ও
মাহবুবা সুপ্তি (পুত্রবধূ) সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়- সিরাজগঞ্জ।
​আজ সকালে তার গ্রামে অনুষ্ঠিত জানাজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রত্নগর্ভা মায়ের এই বিদায়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তারা আজীবন সুস্থ ও সৎ পথে থেকে দেশের সেবা করে যেতে পারেন।
​এই মহীয়সী নারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সলঙ্গা ও সিরাজগঞ্জের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।মরহুমার জানাজা শেষে  পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।