[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সলঙ্গায় কোটি টাকার হেরোইন উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬
সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ এর মাদকবিরোধী অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক সংলগ্ন সলঙ্গার হরিণচড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তল্লাশি চালালে তার শরীর থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
গতকাল রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন, ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান,গ্রেপ্তারকৃত নারীর বয়স ৫২ বছর।তদন্তের স্বার্থে তার পরিচয় আপাতত গোপন রাখা হয়েছে।
র‍্যাব আরও জানায়,আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।