[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

“ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান” দুইজনের কারাদণ্ড, বিপুল পরিমাণ ভেজাল দুধ ও জেলি ধ্বংস

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর এলাকায় ভেজাল দুধ তৈরির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ভেজাল মিশ্রিত দুধ ও জেলি জব্দ করে ধ্বংস করা হয়। শনিবার (৯ মে) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অভিযানে উপজেলা সেনেটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম, পুলিশ সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহানগর এলাকায় একটি অসাধু চক্র কেমিক্যাল ও বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অস্থায়ী কারখানায় ভেজাল দুধ তৈরির কার্যক্রমের সত্যতা পাওয়া যায়। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ জেলি ও ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয়। অভিযানে পার্শ্ববর্তী চাকমুর উপজেলার বিলচলন ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা মৃত আকবর হোসেনের ছেলে মো. সাকায়াত আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি । একই মামলায় সহযোগী অভিযুক্ত হিসেবে শাহানগর গ্রামের জমশেদ আলীর ছেলে মো. সুমন আলীকেও একই আইনের ৫০ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, অভিযানের সময় ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে সেগুলো ধ্বংস করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা।
তিনি আরও বলেন, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।