[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বিপিএইচসিডিএ এর চাটমোহর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬
চাটমোহর, ১০ মে ২০২৬: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) চাটমোহর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় সামস্ কনভেনশন হলে রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চাটমোহর উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ পাবনা জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইদুর রশিদ খান পিন্টু।
অনুষ্ঠানে পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ নবনির্বাচিত চাটমোহর উপজেলা কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. ইউনুস আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শাখার কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শামছুর রহমান মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান, কার্যকরী সদস্য আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি মো. হেলালুর রহমান জুয়েল এবং সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন।
চাটমোহর উপজেলা শাখার পক্ষে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক নীরেন্দ্রনাথ দাস স্বপন, প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম শুভ, কার্যকরী সদস্য শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। পরিবেশ-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, চিকিৎসকদের মাধ্যমে রোগীদের সেবা প্রদান এবং প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক মানোন্নয়নের ওপর জোর দেন তাঁরা। বক্তারা মানবসেবার মানসিকতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি চাটমোহরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল ও মানসম্মত করার প্রত্যয়ে সমাপ্ত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।