[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ঈশ্বরদীতে ইয়াবা টেবলেটসহ বাবা-ছেলে আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬

‎পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাত ৮টা ১৫ মিনিটের সময় ঈশ্বরদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাঁড়া গোপালপুর এলাকায় ভট্টুর ফার্নিচারের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ভট্টু ইসলাম (৪৫) ও তার ছেলে মোঃ নূর ইসলাম শিমুল (২০)। ডিবি পুলিশের এসআই বেনু রায় জানান, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানর তত্ত্বাবধানে ওসি ডিবি মোঃ রাশিদুল ইসলামর নেতৃত্বে এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও এসআই মোঃ মহিদুল ইসলামের সমন্বয়ে ঈশ্বরদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ফরাজীপাড়া এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ভট্টু ও শিমুল। পরে ঘটনাস্থল থেকেই তাঁদেরকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে মোঃ ভট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাঁদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ২ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

‎জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।