[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে মাদকবিরোধী অভিযান: ২ মাদক কারবারি গ্রেপ্তার, ২ গ্রাম হেরোইন উদ্ধার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬
পাবনা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে। আজ শনিবার চাটমোহর থানাধীন মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম রায়পাড়া জামে মসজিদ সংলগ্ন ইটের রাস্তায় অভিযান চালিয়ে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আলাল উদ্দিন (৪২), পিতা- মোঃ লুৎফর প্রাং, সাং- মাঝগ্রাম, চাটমোহর, পাবনা।
 মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা- মৃত মকবুল হোসেন, সাং- মাঝগ্রাম, চাটমোহর, পাবনা।
এ ঘটনায় চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একই দিনে চাটমোহর থানাধীন মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম ইটভাটা এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৩ জন মাদক সেবনকারীকে আটক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ সবুজ খাঁ (৩০), পিতা- মোঃ শহিদুল খাঁ, সাং- দাথিয়া, চাটমোহর।
 মোঃ নাঈম হোসেন (২৪), পিতা- মোঃ রব্বান মন্ডল, সাং- হোগলবাড়ীয়া, চাটমোহর।
 মোঃ রাকিব সরদার (২১), পিতা- মোঃ মেহের সরদার, সাং- দাথিয়া কয়রাপাড়া, চাটমোহর।
স্থানীয়রা জানিয়েছেন, চাটমোহর থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান মাদকের ছড়াছড়ি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।