[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরের মশিন্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা হয়। মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শামীম আখতারসহ ইউপি সদস্য সালামত প্রাং, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, বাচ্চু হাসান প্রমুখ। এসময় ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- “মাদক সেবীদের তালিকা করা সম্ভব। কিন্তু তালিকায় নাম প্রদানকারীর ব্যক্তিগত নিরাপত্তার অভাব রয়েছে। পুলিশে দিলে মাদক বিক্রেতা ও সেবনকারী প্রাণনাশের হুমকি দেয়। জেলে গিয়েও জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করে। প্রশাসনের তৎপরতা, সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক এবং অনুশাসন না থাকার কারণে এলাকায় মাদকের ভয়াবহতা বাড়ছে। ফলে ছিনতাই ও ডাকাতিসহ নানা ঘটনা ঘটছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রচারনার পাশাপাশি নতুন আইন হওয়া দরকার।” উল্লেখ্য, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা পরিষদের কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানের কাছে মাদকসেবীদের তালিকা চেয়ে ৭ দিনের সময় দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।