[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকচালক নিহত, গুরুতর আহত হেলপার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মে, ২০২৬

গেটম্যান ও সতর্ক সংকেত না থাকায় ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা; ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।যশোরের অভয়নগর উপজেলায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের এক হেলপার। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা রেলক্রসিংয়ে এমন দুর্ঘটনা নতুন নয় বলে দাবি স্থানীয়দের। রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনটি দ্রুতগতিতে রেলক্রসিং অতিক্রম করার সময় কয়লাবাহী একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে। নিহত ট্রাকচালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। গুরুতর আহত হেলপার রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের ট্রাকটি ভাঙ্গাগেট এলাকায় আকিজ এসেনশিয়ালসের কয়লা ডিপোর দিকে যাচ্ছিল। কিন্তু রেলক্রসিংয়ে কোনো গেটম্যান, সিগন্যাল বা সতর্কবার্তা না থাকায় চালক ট্রেনের উপস্থিতি টের পাননি। ফলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, ভাঙ্গাগেট রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। এখানে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়দের ভাষ্য, দ্রুত গেটম্যান নিয়োগ ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে আরও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।