[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

শেষ হলো আঙ্গারু বৈশাখী মেলা 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২৬
প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহনকারী সলঙ্গা থানার ঐতিহ্যবাহী আঙ্গারু বৈশাখী মেলা আনন্দ-উৎসব আর গ্রামীণ সংস্কৃতির আবহে গতকাল শনিবার শেষ হয়েছে। বৈশাখ মাসজুড়ে প্রতি শনিবার অনুষ্ঠিত এ মেলার শেষ দিনে মানুষের ঢল নামে মেলা প্রাঙ্গণে।সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ।
মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ, মাটির খেলনা,বাঁশ ও কাঠের তৈরি সামগ্রী,মিষ্টান্ন,মুড়ি-মুড়কি,জিলাপিসহ বিভিন্ন মুখরোচক খাবারের সমারোহ দর্শনার্থীদের আকৃষ্ট করে। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা ও বিনোদনের বিভিন্ন আয়োজন ছিল বাড়তি আনন্দের উৎস।
স্থানীয়দের কাছে আঙ্গারু পাঁচপীর মেলা শুধু বিনোদনের কেন্দ্র নয়,এটি সামাজিক সম্প্রীতি ও মিলনমেলারও এক অনন্য উপলক্ষ।প্রতিবছর বৈশাখ এলেই পার্শ্ববর্তী গ্রামের বিবাহিত মেয়েরা বাবার বাড়িতে নাইওর আসেন,আর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মেলার আয়োজক ও পরিচালনা কমিটির সভাপতি রহিজ উদ্দিন প্রামানিক জানান,“আঙ্গারু মেলার ঐতিহ্য রক্ষায় আমরা জুয়া ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করেছি।সবার সহযোগীতায় শান্তিপূর্ণভাবে বৈশাখের ৪ শনিবার মেলা সম্পন্ন হয়েছে।”
মেলা শেষ হলেও এলাকাবাসীর মনে রয়ে গেছে উৎসবের রঙিন স্মৃতি আর আগামী বছরের অপেক্ষা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।