[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সাঁতার ও ব্যাডমিন্টন খেলার পুরস্কার ও সনদপত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ মে, ২০২৬

ক্রীড়া হলে পেশা – পরিবার পাবে ভরসা,, স্বপ্নের পথে –বিজয়ের সাথে , এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন কুড়ি স্পোর্টস এর শুক্রবার ৮ মে ২০২৬ আজ ছিল সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা ।

সিরাজগঞ্জ জেলায় “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” উপলক্ষে বিভিন্ন খেলায় তরুণ ক্রীড়াবিদ দের অংশগ্রহণে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রতিযোগিতা। জেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, দাবা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ শহীদ এ, কে, শামসুদ্দিন স্টেডিয়ামে ০২ মে ২০২৬ উদ্বোধনীর মাধ্যমে খেলা শুরু হয় এবং প্রতিটি ইভেন্টে প্রতিযোগীরা তাদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে। সরকারিভাবে আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করে আনা। এই ধারাবাহিকতায় আজ ছিল
সাঁতার ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা। উৎসব মুখর পরিবেশে, তীব্র উত্তেজনা পূর্ণ খেলায় ব্যাডমিন্টনে বালক বিজয়ী হয়েছেন উল্লাপাড়া উপজেলা। রানার্সআপ হয়েছেন কাজিপুর উপজেলা। অপরদিকে ব্যাডমিন্টন বালিকা চ্যাম্পিয়ন হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলা এবং রানার্সআপ হয়েছেন সিরাজগঞ্জ পৌরসভা। সাঁতারে বালিকা দের মাঝে চ্যাম্পিয়ন হয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলা। বালকদের মধ্যে সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন সিরাজগঞ্জ পৌরসভা। সাঁতারে রানার্স আপ বালক তাড়াশ উপজেলা এবং সাঁতারে রানার্সআপ হয়েছেন শাহজাদপুর উপজেলা। সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: নুরে এলাহী, সাবেক ক্রিকেটার সংগঠক ক্রীড়া ব্যক্তিত্ব মো: আনোয়ারুল ইসলাম আজিম, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হাফিজুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষক মো: হাফিজুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হামিদুল হক খোকন, ক্রীড়া শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, ক্রীড়া শিক্ষক আরমান হোসেন, শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সাফিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম পলি প্রমুখ। উপস্থাপনায় আব্দুল্লাহ আল মাহমুদ। শনিবার ০৯ মে ২০২৬ অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। আয়োজনে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস সিরাজগঞ্জ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।