[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওয়াপাড়ায় ভবন ভাড়া নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হ*ত্যা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ; ঢাকা নেওয়ার পথে মারা গেলেন জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক আনিসুর রহমান।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মোঃ আনিসুর রহমান (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আনিসুর রহমান নওয়াপাড়ার বোয়ালমারী পোল এলাকার মৃত মজিদ সরদারের ছেলে এবং জয়েন ট্রেডিং কর্পোরেশনের মালিক ছিলেন।

ঘটনাটি ঘটে গত বুধবার (০৬ মে) রাত সাড়ে ৭টার দিকে নওয়াপাড়া পীরবাড়ি এলাকার তার নিজস্ব ৬ তলা ভবনের সামনে। অভিযোগ রয়েছে, ভবনের রুম ভাড়া দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহ মাহমুদ হাসান (৩৮), সে শাহ জুনায়েদের ছেলে ও পীরবাড়ি এলাকার বাসিন্দা, অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে সঙ্গে নিয়ে আনিসুর রহমানের ওপর হামলা চালায়।

এসময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং চাপাতি দিয়ে ডান চোখের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকা নেওয়ার পথে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এবিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি সকালে জেনেছি, মামলা করা চলমান রয়েছে। তিনি আরও জানান, ঘটনা জানার সাথে তদন্ত করতে সাথে জড়িতদের আটক করতে আমাদের মাঠে একাধিক টিম কাজ শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।