[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে মাদকসহ তিন যুবক আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ পোটলা গাজাসহ তিন যুবককে আটক করেছে। আটোয়ারী থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় বুধবার (০৬ মে) বিকেল প্রায় ৫ টার দিকে এসআই মোঃ কামরুজ্জামান শাহ্’র নেতৃত্বে এএসআই মোঃ ফরহাদ হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উপজেলার ছোটদাপ থেকে বামনকুমার যাওয়ার পথিমধ্যে মোঃ ফজলুল করিমের বাঁশ বাগানের পূর্ব পাশে পাকা রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করার সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পোটলা গাজাসহ তিন যুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আটকের সময় পুলিশ ও আসামীদের মাধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অতঃপর আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ২০ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও এক পোটলা গাজা উদ্ধার করেন পুলিশ। আটককৃত যুবকেরা হলো, উপজেলার ছোটদাপ গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলাম(নাইস)(২২), মৃত মানিক হোসেনের ছেলে মোঃ রাফিউল তাজরি রাতুল রাফি (২২) ও বড়দাপ গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ আবুল কালাম(৪৩)। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান ইয়াবা ও গাজাসহ তিন যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক)/ ১৯(ক)/৪১ ধারায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হযেছে। মামলা নং- ০৭, তারিখ: ০৬/০৫/২০২৬। আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।