[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গাভা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক অভিভাবকের কথায় ক্ষুব্ধ হয়ে  শিক্ষার্থী প্রহারে‌র অভিযোগ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬
বানাড়ীপাড়া উপজেলার গাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজের বিরুদ্ধে শিক্ষার্থী প্রহারে‌র অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে জানা যায়,  ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা গ্রামের ফোরকানের মেয়ে ফাতেমা(৯) তার মামা বাড়ি বানাড়ীপাড়া উপজেলার গাভা গ্রামে থেকে ওই স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। ওই শিক্ষার্থীর মা ৩ মে  প্রধান শিক্ষকের কাছে গণিত ক্লাস নিয়মিত না হওয়ার অভিযোগ দিলে প্রধান শিক্ষক তাতে ক্ষেপে যান। পরের দিন ৪ মে ফাতেমা স্কুলে গেলে প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজ  লাঠি দিয়ে প্রহার করে বলেন, তোর মাকে গণিত ক্লাস নিতে বলিস। লাঠির আঘাতে সুরাইয়া এসাল্ট হয় এবং অসুস্থ হয়ে পড়েন। ৫ মে সকালে তাকে বানাড়ীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার পুলিশ কেস উল্লেখ পূর্বক শিক্ষক কর্তৃক এসাল্ট প্রেসক্রিপশনে‌ উল্লেখ করে চিকিৎসা পত্র দেন। যার রেজিস্ট্রেশন নম্বর ১০০৮৩/২৯, তারিখ ০৫/০৫/২০২৬।
এ ব্যাপারে ডাক্তার মোঃ আসাদুল গালিব জানান, শিক্ষার্থী ফাতেমার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজ বলেন, আমি স্কেল দিয়ে দুটি আঘাত করেছি। এটা করা আমার ঠিক হয়নি। আমার এ কাজটি ভুল হয়েছে। ভবিষ্যতে এবিষয়ে সতর্কতা অবলম্বন করবো।
বানাড়ীপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব বলেন, এ বিষয়ে প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি তার ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের পার্শ্ববর্তী বাসিন্দারা জানান, প্রধান শিক্ষক সুরাইয়া মমতাজ অত্যন্ত খারাপ প্রকৃতির মানুষ। ঠিকমত তিনি স্কুলে আসেন না। শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন। এছাড়াও তার  বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। আমরা তার শাস্তি দাবি জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।