[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুস সবুর খান, সহকারী শিক্ষক মোঃ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, সাবেক সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, অভিভাবক মোঃ সিয়াম মন্ডল, মোছাঃ জবেদা খাতুন, সাবিনা ইয়াসমিন প্রমুখ।
সভায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, স্কুল পালানো রোধ, লেখাপড়ার প্রতি মনোযোগী করাসহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, উক্ত বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর অভিভাবকদের বিভিন্ন দিন সমাবেশ অনুষ্ঠিত করা হয়। ইতিপূর্বে দশম শ্রেণীর অভিভাবকদের  এবং স্থানীয় বাজার বণিক সমিতির সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।