[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬
বান্দরবানের লামায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে, ২০২৬) লামামুখ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।
এতে তথ্য অফিস, লামা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামামুখ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, নৈতিক অবক্ষয়, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক অবক্ষয় রোধসহ বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিষয়গুলোর ওপর ভিত্তি করে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা, শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৬ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ৩ জনকে মহামূল্যবান বৃক্ষ এবং অপর ৩ জনকে লাঞ্চ বক্স প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।