[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নান্দাইলে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় রাশেদা কাদের স্মৃতি ফাউন্ডেশন ও রাশেদা কাদের স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আন্তঃস্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে) বিকেলে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম এবং সঞ্চালনা করেন বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিংরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, সাংবাদিক এ হান্নান আল আজাদ এবং সাংবাদিক সারোয়ার জাহান রাজিবসহ অন্যান্যরা।
বক্তারা শিক্ষার্থীদের বইপড়া ও সৃজনশীল চর্চায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র এবং যাতায়াত ভাতা (টিএ/ডিএ) প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।