[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনের মনোনয়ন পত্র জমা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে আগামী ২১মে অনুষ্ঠিত হবে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন। রোববার (২ মে) মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয়ে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। প্রধান রিটারিং কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক এর কাছে বিভিন্ন পদে শিক্ষকরা এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক কেতাব আলী ও সদস্য সচিব মোহাম্মদ কোহিনুর মিয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ কোহিনুর মিয়া জানান,  মনোনয়ন পত্র জমা  দিয়েছেন  সভাপতি ০২ জন, সহ-সভাপতি ০৯ জন, সাধারণ সম্পাদক ০৪ জন, যুগ্ন সাধারন সম্পাদক ০১জন, সাংগঠনিক সম্পাদক ০১ জন, প্রচার সম্পাদক ০১জন,  সাংস্কৃতিক সম্পাদক ০১ জন, মহিলা বিষয়ক সম্পাদিকা ০১ জন, অর্থ সম্পাদক ০১ জন, সমাজ কল্যাণ সম্পাদক ০১ জন  পদে। আগামী ২১ মে শান্তিপূর্ণ ভাবে মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন।
উল্লেখ্য : শুক্রবার (১ মে) মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।