[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে থানা পুলিশের অভিযানে মাদকসহ ৩ জন আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬
পাবনার চাটমোহর থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার (৩ মে ২০২৬) উপজেলার মথুরাপুর ইউনিয়নের কলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে আটক করেছে।
এ সময় তাদের কাছ থেকে ৬ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
আটককৃতরা:
জামাল উদ্দিন (৩৯) চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে। স্বপন আলী (৪০)ভাঙ্গুড়া উপজেলার উত্তরমান্দা গুচ্ছগ্রামের মৃত মঞ্চের আলীর ছেলে।
আতিকুর রহমান (৪২)মথুরাপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, “পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নিয়ন্ত্রণে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশি করে ৬ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়েছে।”
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।