[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬
উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুর উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুল মতিন সরকার সভাপতি ও এহসানুল হক এহসান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান।
রবিবার (৩ মে) গুরুদাসপুর মহুরী প্যান্ডেলে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় শুরু হয়ে বিরতিহীনভাবে নির্বাচন চলে দুপুর ২টা পর্যন্ত। ১৮৮ জন ভোটারের মধ্যে ১৮৬ ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১১টি পদে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীসহ ৫ সদস্যের কমিটির নেতৃত্বে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নিজাম উদ্দিন বাবু, সহ সম্পাদক টিপু সুলতান ও নির্বাহী সদস্য আব্দুল মজিদ, আব্দুল আজিজ, মমিনুল হক, সবিদুল ইসলাম, কামরুল ইসলাম ও মিজানুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। দলিল লেখক সমিতি জনগণের গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী একটি সংগঠন। নির্বাচিতরা সদস্যদের উন্নয়ন, সেবা প্রদান এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করি।
নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনে করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি শান্তিপুর্নভাবে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের উৎসাহিত করেন।

বিজয়ীরা জানান- সমিতির উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সদস্যদের অধিকার সংরক্ষণে তারা কাজ চালিয়ে যাবেন। তাদের প্রতি আস্থা রাখায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন নবনির্বাচিত নেতারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।