[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঈশ্বরদীতে পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ মে, ২০২৬
‎পাবনার ঈশ্বরদীতে পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (৩ মে) সমিতির অস্থায়ী কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতির লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির সদস্যদের সম্মতিক্রমে তিন বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. আমির হোসেন কনক সভাপতি এবং সঞ্জয় কুমার সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মো. জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে রেজাউল হক, কোষাধ্যক্ষ হিসেবে মো. আল আমিন, দপ্তর সম্পাদক পদে শরিফউদ্দিন নয়ন এবং প্রচার সম্পাদক হিসেবে মো. লিটন নির্বাচিত হয়েছেন।এছাড়া মো. আবুল হোসেন, আলহাজ্ব ফজলুল হক, আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, মো. বছির আহমেদ ও আজাদ হোসেনকে সমিতির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের ঐক্য, অধিকার সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।