[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

“সরকারি কোয়ার্টারে ডাকাতি” গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার সরকারি কোয়ার্টারে ঢুকে উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) শেষ রাতে সংঘটিত এ দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি উপজেলার আনন্দনগরে কৃষকদের ছয়টি গরু চুরি হলেও কোন সুরাহা হয়নি। এরআগে পৌর সদরের কামারপাড়া মহল্লার এক হোটেল ব্যবসায়ীর বাসায় একই কায়দায় ডাকাতি হয়। একমাসের মধ্যে তিনটি বড় ডাকাতির ঘটনায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে বলে স্থানীয়রা মনে করেন।

ভুক্তভোগী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ মুখ বাধা ৩/৪ জন দুর্বৃত্ত বাসায় ঢুকে অস্ত্রের মুখে প্রথমে আমাদের জিম্মি করে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর আলমারি ও ওয়ার্ডোব ভেঙে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন নিয়ে যায়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘উপজেলা পরিষদের ভেতরে ঢুকে এমন ডাকাতির ঘটনায় সরকারি কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ও ডিবি সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, ‘ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ডিবি পুলিশও কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।