[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহর বাস স্ট্যান্ডে নাম-পরিচয়হীন মহিলার পরিবারের খোঁজ চলছে

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬

পাবনা চাটমোহর বাস স্ট্যান্ড এলাকায় দুই দিন ধরে এক অসহায় মহিলা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন এবং নিজের ঠিকানা স্পষ্ট করে বলতে পারছেন না। স্থানীয়রা তাঁকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তাঁর পরিবারের সন্ধান চাইছেন।

মহিলাটির নাম রেহেনা। তাঁর স্বামীর নাম জামাল ছেলের নাম শাহাদত বাবার নাম লাল মোহাম্মদ এবং মায়ের নাম রশিদা বা রাশিদা বলে জানিয়েছেন। তিনি সম্ভবত কোনো সুস্থ-স্বাভাবিক পরিবারের সন্তান। কিন্তু বর্তমানে তিনি সঠিক তথ্য দিতে পারছেন না।

বর্তমানে তিনি চাটমোহর বাস স্ট্যান্ডের জাত্রী সাউন্ডের আশেপাশে ঘোরাফেরা করছেন। দিনের বেলায় স্ট্যান্ড ও আশপাশের এলাকায় দেখা যাচ্ছে তাঁকে।

স্থানীয়রা জানিয়েছেন, “একজন অসহায় মা-বোন রাস্তায় এভাবে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর পরিবার হয়তো অনেক দুশ্চিন্তায় আছে। আমরা সবার সহযোগিতা চাই যাতে দ্রুত তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়।”

আপনার সহযোগিতা চাই
যদি কেউ এই মহিলাকে চিনে থাকেন বা তাঁর পরিবারের কোনো খোঁজ জানেন, তাহলে অবিলম্বে যোগাযোগ করুন।
চাটমোহর থানায় সরাসরি যোগাযোগ করা যাবে।
অথবা যিনি আমার ফোন নাম্বার ০১৭৪৯ ২৩৪৫৮৩ সাথেও যোগাযোগ করতে পারবেন।

এই মহিলাটি হয়তো কোনো সন্তানের মা, কোনো স্বামীর স্ত্রী, কোনো বাবা-মায়ের মেয়ে। আপনার একটি শেয়ারই হয়তো তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে।

দয়া করে এই সংবাদটি সর্বোচ্চ শেয়ার করুন।
পরিবারের সদস্যরা যেন দ্রুত খবর পান এবং তাঁদের প্রিয়জনকে ফিরে পান — এটাই আমাদের সকলের প্রত্যাশা।

চাটমোহরবাসী ও সচেতন নাগরিকদের সহযোগিতা একান্ত কাম্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।