[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে কবরস্থান কমিটির নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩ মে, ২০২৬
পাবনা চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া সেনগ্রাম সম্মিলিত কবরস্থান কমিটির নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে।
অভিযুক্তরা হলেন তপন কুমার রায় (পিতা: মৃত দেবীপ্রসন্ন রায়), মোঃ আল মামুন জিএম (পিতা: মৃত মোজাহারুল মেম্বার) ও মোঃ মোজাম আলী (পিতা: মৃত রিয়াজ উদ্দিন)। তাদের সকলের বাড়ি সেনগ্রামে।
স্থানীয় কবরস্থান কমিটি পানি উন্নয়ন বোর্ড থেকে একটি জলকর লিজ নেয়। কবরস্থানের উন্নয়নের জন্য কমিটি পরবর্তীতে মনির নামের এক ব্যক্তির কাছে সেই জলকরটি পুনরায় লিজ দেয়। লিজের টাকা চাইতে গেলে মনির জানান, তিনি জলকরটি রতন ও তপনের কাছ থেকে ক্রয় করেছেন, তাই তিনি কোনো টাকা দিতে পারবেন না।
পরে কমিটির লোকজন উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করলে কর্মকর্তারা জানান, এতদিন যারা জলকর ভোগ-দখল করেছেন তাদের কাগজপত্র সঠিক নয়। এ নিয়ে জটিলতা নিরসনের জন্য কবরস্থান কমিটি জরুরি মিটিংয়ের আয়োজন করে।
অভিযোগ উঠেছে, এই মিটিংয়ের সুযোগ নিয়ে অভিযুক্ত তপন কুমার রায়সহ তিনজন রতনকে ভয়ভীতি দেখিয়ে বলেন, “তোমরা জমি বিক্রি করেছ, তাই কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে, না হলে যেখানে পাবে মারধর করা হবে এবং বাড়িঘর ভাঙচুর করা হবে।” এই হুমকির মুখে রতনকে বাধ্য হয়ে ২৭ হাজার টাকা দিতে হয় বলে অভিযোগ করা হয়েছে।
তবে কবরস্থান কমিটির অন্য সদস্যরা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, “যাদের জমি তারা বিক্রি করেছে, এ বিষয়ে আমাদের কোনো হাত নেই। আমরা কাউকে কোনো জরিমানা করিনি এবং এ ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রতনসহ স্থানীয়রা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
চাটমোহর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।