[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মে, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক সেবনকারী কে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ শত টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন এই ভ্রাম্যমাণ আদালত।

১ মে বিকাল তিন (৩) টার দিকে ভাঙ্গুড়া উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া নামক জায়গায় ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় কার্যকর করেন।
অভিযুক্ত মাদক সেবনকারী মোঃ আশরাফুল ইসলাম(২৯) পিতা মোঃ গোলাপ হোসেন,সাং বোথর,চাটমোহর,পাবনা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬০(ষাট) দিন বা দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভাঙ্গুড়া থানা পুলিশ এর এস আই সুব্রত ও এ এস আই আব্দুল মোমিন এই অভিযানের সহযোগিতা করেন।

এই ঘটনার বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, মাদক সেবনকারী অভিযুক্ত কে মাদক নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় ০২ ( দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ শত টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।