[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

টাঙ্গাইলে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের জেলা কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মে, ২০২৬
টাঙ্গাইলে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের ১১ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বিকেলে টাঙ্গাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের মিলনায়তনে এক সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. খন্দকার আব্দুল রাজ্জাক এবং দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ডা. রুহুল আমিন। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন— সভাপতি: ডা. রুহুল আমিন; সহ-সভাপতি: ডা. এইচ. আর খান হাফিজ; সাধারণ সম্পাদক: ডা. হাফিজুর রহমান; সহ-সাধারণ সম্পাদক:ডা. জহির উদ্দিন বাবর ও ডা. তসলিম; সাংগঠনিক সম্পাদক: ডা. আল মামুন; অর্থ সম্পাদক: ডা. আফরোজা; প্রচার ও মিডিয়া সম্পাদক: ডা. এম. এ. মান্নান; প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: ডা. আব্দুল্লাহ আল মামুন; অফিস সম্পাদক: ডা. মোঃ আবু হানিফ; সমাজসেবা সম্পাদক: ডা. মোঃ শিহাব উদ্দিন।
সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে। পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করে সংগঠনের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।