[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মে, ২০২৬
ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এতে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো: সোহরাব হোসেন| অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদার, আলোচনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান মাষ্টার, জেএসডি নেতা মো: মিজান তালুকদার, মো: গোফরান, সঞ্জয় কুমার শীলসহ দলীয় নেতৃবৃন্দ| সভাপতির ভাষনে আলহাজ্ব মো: সোহরাব হোসেন বলেন, ১৮৮৬ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ৮ ঘন্টা শ্রমের দাবীতে শ্রমিক আন্দোলন করেছিলেন| ওই দিন ১১ জন শ্রমিক মৃত্যুবরণ করেন| তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিবছর ১ম শ্রমিক দিবস পালন করে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে|তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের পাশে অতীতে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো| সভাপতি আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন|
এছাড়াও ঝালকাঠিতে সরকারী ও বেসরকারীভাবে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে| জেলা বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল এবং কৃষক দল জেলা ও উপজেলা শাখার আয়োজনে ভিন্ন ভিন্নভাবে আলোচনাসভা ও রেলি আয়োজন করেছে|

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।