[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১ মে, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল। ফাইনাল খেলায় বালক বিভাগে মির্জা গোলাম এরফান সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালিকা বিভাগে পানবারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান হওয়ার কৃতিত্ব অর্জনকারী দু’টি দলই (বালক-বালিকা) জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।