“সুস্থ শ্রমিক কর্মঠ হাত’ আসবে এবার নবপ্রভাত” এই স্লোগানকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষের্্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার(১সে) সকাল ৯ টায় আমরা পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্যর্্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক মোঃ আব্দুল রব মন্টুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার
বাঁচতে সমাজ উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারী মোছা: রাবেয়া খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদের। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক লতা রানী, সদস্য সুলতা রানী, দিপালী, সুজতা রানী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মিয়াপাড়া পল্লী পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ সেলিম সহ আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।