[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক কৃষকের মিষ্টি কুমড়া খেত নষ্ট করার অভিযোগ উঠেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খেত থেকে গাছ উপড়ে ফেলে এবং কচি কুমড়া ছিঁড়ে ফেলে প্রায় ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি সাধন করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক মোঃ মজহারুল ইসলাম (বাদল), যিনি রুহিয়া পশ্চিম ইউপির সেনিহাড়ি গ্রামের বাসিন্দা, তিনি বুধবার  রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮শে এপ্রিল রাত ১০টা থেকে ২৯শে এপ্রিল ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
পরের দিন  সকালে কৃষক মজহারুল তার জমিতে গিয়ে দেখেন, প্রায় ২০ থেকে ২৫টি মিষ্টি কুমড়া গাছ উপড়ে ফেলা হয়েছে এবং অসংখ্য কুমড়ার বোঁটা ছিঁড়ে নষ্ট করে রাখা হয়েছে। তার চিৎকারে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে এসে এই ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
কৃষক মজহারুল ইসলাম জানান, হাড়ভাঙা খাটুনি দিয়ে তিনি এই ফসল ফলিয়েছিলেন। রাতের আঁধারে কে বা কারা তার এই বিপুল পরিমাণ ক্ষতি করেছে তিনি তা জানেন না। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল বলেন, মজাহারুল ইসলাম বাদল বাদী হয়ে  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকার কৃষকদের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।