[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নাগরপুরে শ্রমিক নেতার সংবাদ সম্মেলন: রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ভিত্তিহীন অপ-প্রচারের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে “তৃনমূল বিএনপি” নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপ-প্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাগপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা।
 বুধবার (২৯ এপ্রিল) সকাল নাগরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শ্রমিকদলের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, উপজেলা যুবদলের সদস্য মো. সামছুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আ. রৌফ, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহিম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, ভাদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিগির হোসেন খান, শ্রমিকদলের সভাপতি মো. আবু তাহের ও বাস  শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক মো. ঠান্ডু শেখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম নবা বলেন, আমি নাগরপুর সরকারি কলেজের নির্বাচিত সাবেক ক্রীড়া সম্পাদক, সাবেক ভিপি, নাগরপুর সরকারি কলেজ শাখা ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বর্তমানে নাগরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি। আমার রাজনৈতিক উত্থানে ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট সরকারের একটি কুচক্রী মহল তৃনমূল বিএনপি নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে আমার দীর্ঘ দিনের এই পথ চলায় বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসংখ্যবার জেল-জুলুম সহ্য করেছি। তিনি আরো বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নাগরপুর-দেলদুয়ার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র পক্ষে অগ্রণী ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
চাঁদাবাজি ও শ্রমিক সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সংসদ সদস্যের নির্দেশনায় আমরা নাগরপুরের সিএনজি ও অটো শ্রমিকদের সমস্যা সমাধানে জন্য কাজ করছি। শ্রমিকরাই তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন এবং তারা নিজেরাই সংগঠন পরিচালনা করছেন। আমি কোনো শ্রমিক সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত নই। বরং শ্রমিকদের কষ্টার্জিত টাকা যেন কোনো নেতা আত্মসাৎ করতে না পারে, আমরা সেই তদারকি করছি। আগামী ১ মে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সকল শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রকার অর্থনৈতিক লেনদেনের সাথে আমার ব্যক্তিগত ও দলের কোন নেতাকর্মীরও সম্পৃক্ততা নেই।
ড্রেজার বসিয়ে বালি উত্তোলন বা মাটির ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগকে সম্পূর্ণ ‘বানোয়াট’ দাবি করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “মাদক কিংবা চাঁদাবাজির সাথে আমার জড়িত থাকার কোনো প্রমাণ কেউ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। ফ্যাসিস্ট সরকারের দোসরা আমাকে এমপি মহদয়ের কাছ থেকে দুরে সরানোর জন্য আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার করে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে এই অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।