[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

গোপালপুরে অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচালককে গলাচেপে ধরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত চান মিয়া (৪৫) মাদারজানী গ্রামের বেপারিপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চানমিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর যাওয়ার কথা বলেন। চানমিয়া গোপালপুর যেতে রাজি না হওয়ায়, কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে তর্কের সৃষ্টি হয়। পরে উত্তেজিত ফরহাদ চানমিয়ার গলা টিপে ধরলে ঘটনাস্থলে নিস্তেজ হয়ে পরে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তার আগেই মৃত্যু হয়েছে।
চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া কঠিন। তারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, অটোতে না উঠতে দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। নিহত চান মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে জানা গেছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।