[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পতিতালয়ে বিক্রির অভিযোগ, দেশে ফিরে নির্যাতনের শিকার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ভারতে নিয়ে প্রতারণা, ফিরে এসে শ্বশুরবাড়িতে মারধর, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় অভিযোগ। যশোরের অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ভারতে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রির অভিযোগ উঠেছে। পরে দেশে ফিরে স্বামীর বাড়িতে গেলে তাকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় গত রবিবার ২৬ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা মোঃ গফুর মোল্লার মেয়ে মোছা. রুপা বেগম (৩৫) প্রায় ১১ বছর আগে অভয়নগরের বুইকারা গ্রামের মোঃ কুদ্দুচ হাওলাদারের ছেলে মো. ছগির হাওলাদার( ৪০) এর সাথে ইসলামী শরিয়ত অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর স্বামী বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ভারতে নিয়ে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, তাকে একটি পতিতালয়ে বিক্রি করা হয়েছে।

ভুক্তভোগী অভিযোগ করেন, পতিতাবৃত্তিতে রাজি না হওয়ায় তিনি সেখান থেকে কৌশলে বাংলাদেশে ফিরে আসেন। পরে স্বামীর বাড়িতে গিয়ে সংসার করার অনুরোধ করলে স্বামী তা প্রত্যাখ্যান করেন এবং তাকে মারধর করেন। এরপর থেকে তিনি আলাদাভাবে জীবনযাপন করে আসছিলেন।

অভিযোগে আরও বলা হয়, দীর্ঘদিন ভরণ-পোষণ না পাওয়ায় গত ২৬ আগস্ট ২০ ২৬ তারিখে তিনি স্বামীর বাড়িতে গিয়ে পুনরায় সংসার করার প্রস্তাব দেন। এ সময় স্বামীর নির্দেশে তার ননদ ও এক প্রতিবেশী মিলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে স্বামী তার গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন এবং লাঠি দিয়ে মারধর করে গুরুতর আহত করেন। এ সময় তাকে বাড়ি থেকে বের করে দিয়ে পুনরায় সেখানে গেলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে ভুক্তভোগী বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। তাদের পরামর্শে তিনি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে অভয়নগর বুইকরা গ্রামের ছগির হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অভয়নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।