[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় যমুনা ইলেকট্রনিক্সের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন, বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় দেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ইলেকট্রনিকস এর একটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে ভাঙ্গুড়ায় ইলেকট্রনিক্স পণ্যের বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিকসের হেড অব সেলস মাকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্চিতা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী সংগীত কুমার পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া বণিক সমিতির সভাপতি শহিদউজ্জামান তরুণ, ভাঙ্গুড়া পৌরসভার সাবেক মেয়র আজাদ খান এবং ভাঙ্গুড়া প্রেসক্লাবের একাংশের সভাপতি মাহবুব-উল আলম বাবলুসহ স্থানীয় ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, যমুনা ইলেকট্রনিকস দীর্ঘদিন ধরে দেশের বাজারে উন্নতমানের পণ্য সরবরাহ করে আসছে। ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্যে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করেছে। উন্নত প্রযুক্তি, মানসম্মত কাঁচামাল এবং বিক্রয়োত্তর সেবার কারণে দিন দিন এই ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ছে।
তারা আরও বলেন, নতুন এই এক্সক্লুসিভ শোরুম চালুর ফলে ভাঙ্গুড়া ও আশপাশের এলাকার ক্রেতারা এখন সহজেই আসল ও মানসম্মত পণ্য এক জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। এতে স্থানীয় বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যমুনা ইলেকট্রনিকস সবসময় গ্রাহকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে। দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক শোরুম স্থাপনের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তিনি নতুন শোরুমটির সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা ভাঙ্গুড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ডিলার ও পার্টনাররা। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা ভাঙ্গুড়ার ব্যবসায়িক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।