[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শালবন মিলনায়তনে ২০২৫–২০২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফজলে ইবনে কাওছার, উপজেলা সমবায় অফিসার আহাদ আলী মন্ডল এবং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম সহ পার্টনার প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও কিষাণীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষিতে পুষ্টি সংযোজন, নতুন উদ্যোক্তা গড়ে তোলা এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি তাদের আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
পার্টনার প্রকল্পের উপকারভোগী মরিচা ইউনিয়নের কৃষক গোলাম মোস্তফা বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছি। এতে ফসল উৎপাদন খরচ কমছে এবং ফলন বাড়ছে। পাশাপাশি পুষ্টিকর ফসল চাষে আগ্রহ বাড়ছে, যা পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কৃষকরা আরও স্বাবলম্বী হবে এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পার্টনার প্রকল্পের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন এবং এর সুফল তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।