[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন(৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজোলার দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি গ্রামে।
সোমবার ফজরের নামাজের পর পশ্চিম দিক থেকে উঠে আসা দুই মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড  হয়ে যায় উপজেলার দূুর্গানগর ও কয়ড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম। মুহুর্তের মধ্যে দূর্গানগর ইউনিয়নের বালশাবাড়ি, মনোহরা, গাড়লগাঁতী, হেমনতবাড়ি, শ্যামপুর গ্রাম এবং কয়ড়া ইউনিয়নের কয়ড়া কৃষ্টপুর, নগর কয়ড়া, বাগলপুর ও চরপাড়া উপর দিয়ে বইয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অনেক ঘরবাড় গাছপালা ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। সোমবার ফজরের নামাজের পর হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল আকৃতির রেইনট্রি গাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গানগর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোরের ঝড়ে গাছ ভেঙে ঘরের উপর পড়ে গেলে তিনি প্রাণ হারান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।