[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটোয়ারীতে বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা রোপনের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বসতবাড়ী ও রাস্তার ধারে সজিনা চারা ও কাটিং রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার রাধানগর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড় খামারবাড়ী’র অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ পইমুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সজিনা একটি নিরাপদ, পুষ্টিকর ও অর্থনৈতিকভাবে লাভজনক গাছ। বসতবাড়ী ও রাস্তার পাশে সজিনা রোপনের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হবে। তারা বেশী বেশী সজিনা চারা রোপনের জন্য স্থানীয়দের প্রতি আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।