[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়া বেইলি ব্রিজের মাংসের দোকানে পশু জবাই ব্যবসায়ীকে মোবাইল কোর্টে অর্থদন্ড 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টার অপরাধে ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযানে চালিয়ে ১০,০০০/-(দশ হাজার) টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণে মোবাইল কোর্টে।

২৬ এপ্রিল রবিবার রাত ৮ ঘটিকায় ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শরৎনগর বাজারের বেইলি ব্রিজের মাংসের দোকানে অসুস্থ পশু জবাই এর চেষ্টায় কারণে ভাঙ্গুড়া উপজেলার সরকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে আদালত বসিয়ে এই রায় ঘোষণা করেন।

অভিযুক্ত মাংস ব্যবসায়ী মোঃ বাচ্চু মোল্লা (৫৮) হারোপড়া গ্রামের পিতা মৃত ইয়াসিন আলী মোল্লার ছেলে।

আজ রবিবার ২৬ এপ্রিল রাতে গোপন খবর ভিত্তিতে বেইলি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অসুস্থ পশু পাওয়া যায়।

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান এর ভ্রাম্যমাণে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত মোঃ বাচ্চু মোল্লা কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০,০০০/- ( দশ হাজার) টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ শারমিন আক্তার ও স্যানেটারি ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম।

এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ঘটনার বিষয়ে উপজেলা সহকারি কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, অসুস্থ পশু জবাই এর চেষ্টার অভিযোগে অভিযুক্ত কে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন,২০১১ এর ৪ ও ৮ ধারা ভঙ্গে ২৪ ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড আদেশ প্রদান করা হয়েছে। আগামীতেও এই ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।