[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ, ধ্বংস

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির উপকরণ জব্দ করে তা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২৬ এপ্রিল) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ভাঙ্গুড়া পৌরসভার সরদারপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অভিযানে গ্লুকোজ জেলি ৬০০ লিটার, সরবিটল ৫০ লিটার এবং গ্লিসারিন ২০০ লিটার জব্দ করা হয়। জব্দকৃত এসব উপকরণের আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে কোনো অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে কাউকে কারাদণ্ড বা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোমানা আক্তার ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।