[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

“শান্তিপূর্ণ পরিবেশে শুরু এসএসসি পরীক্ষা” ভাঙ্গুড়ায় কেন্দ্র পরিদর্শনে উপজেলা প্রশাসন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
ছবি: মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া উপজেলার এসএসসি পরীক্ষার হল পরিদর্শন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

সারাদেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উপজেলার মোট চারটি কেন্দ্রে জেনারেল, দাখিল ও ভোকেশনাল বিভাগের ১৪৭৩ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান।

পরিদর্শনকালে তারা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ কার্যক্রম, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং নকল প্রতিরোধ ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। কেন্দ্রগুলোতে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তারা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং যেকোনো অনিয়ম কঠোরভাবে দমন করা হবে।

কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। যে কোনো ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।