[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নওগাঁর রাণীনগরে পাকা সড়ক ঘেঁষে গড়ে তোলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আবাদপুকুর বাজার এলাকার কুতকুতি তোলা মোড় থেকে বাজারের চারমাথা মোড় পর্যন্ত এই অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন- রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন। তিনি জানান, উপজেলার সবচেয়ে বড় হাট ও বাজার হচ্ছে আবাদপুকুর বাজার। এই বাজার ধানের মোকাম হিসেবে খ্যাত। উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলা থেকে হাটুরেরা ও ব্যবসায়ীরা এই হাটে আসেন। কিন্তু সড়কের দুইপাশের্^ পাকা অংশ ঘেষে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাচলে জানযটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়।

তিনি আরও জানান, ভোগান্তি লাঘবে স্থানীয় ব্যবসায়ী এবং এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে এবং জনসাধরনের সুবিধার্থে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরাতে প্রায় তিন মাস আগে থেকে মাইকিং করা হয়েছে। এরপরেও স্থাপনাগুলো অপসারণ না করায় এক সপ্তাহ সময় দিয়ে আবারো গত সপ্তাহে মাইকিং করা হয়। তারপরেও স্থাপনা অপসারণ না করায় সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়কের দুইপাশ থেকে শতাধিক অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।