[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

রাণীনগরে দুইশত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ শামীম হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শামীম হোসেন উপজেলার ভিটুরিয়া হাজরাদাম গ্রামের ইরফান আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলমের নেতৃত্বে একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শামীমের বাড়িতে অভিযান চালিয়ে দুইশত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত শামীমকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।