[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

আটঘরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
পাবনার আটঘরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাজপাড়া ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দিনভর পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
 পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন খেলা উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ খান, আটঘরিয়া সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বাঁচেন, পারখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাকী বিল্লাহ।
খেলা পরিচালনা করেন পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মুস্তাসিম বিল্লাহ।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বালক বালিকা উভয় দলে রাঘবপুর সরকার প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলের রানার্সআপ হয়  পারখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালক দলের কচুয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।