[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় ভেজাল দুধের কারখানায় মধ্যরাতের অভিযান, ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড, জরিমানা ১ লাখ টাকা

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভয়াবহ ভেজাল দুধ উৎপাদনের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী গ্রামে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মো. ফারুক হোসেন (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

 

অভিযান সূত্রে জানা যায়, অল্প খরচে বেশি লাভের আশায় এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে ভেজাল দুধ তৈরির কারখানা। এসব কারখানায় গ্লুকোজ, ভোজ্য তেল, কস্টিক সোডাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে কৃত্রিম দুধ তৈরি করা হচ্ছিল। পরে সেই দুধ দেশের বিভিন্ন সিলিং সেন্টার ও নামী প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছিল।অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ লিটার ভেজাল জেলি (আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা) জব্দ করা হয়। পরবর্তীতে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় তা তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় অভিযুক্ত ফারুক হোসেনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আজমের নির্দেশনায় পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ফারুক হোসেন এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। গত বছরের ৩ ডিসেম্বর একই অপরাধে তার এক কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালত ৯০ দিনের কারাদণ্ড প্রদান করেছিলেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও তারা মনে করছেন, শুধু একদিনের অভিযান নয় নিয়মিত তদারকি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভেজাল দুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।