[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় আনন্দ টিভির সাংবাদিককে হত্যার হুমকি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

পাবনার সুজানগর উপজেলার হাটখালী বাজার মসজিদের টাকা আত্মসাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানাকে মারধর ও পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের নাম ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

ভুক্তভোগী সাংবাদিক সেলিম মোর্শেদ রানা জানান, হাটখালী বাজার মসজিদের একটি উন্নয়ন প্রকল্পের অর্থ কাজ না করে আত্মসাৎ করার বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি প্রতিবাদমূলক স্ট্যাটাস দেন। এর জের ধরে উক্ত প্রকল্প উত্তোলনকারী শুকুর শেখের ভাই হাটখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান সাংবাদিক সেলিম মোর্শেদ রানার মুঠোফোনে হুমকি দেন তা ছারাও একটি অডিও ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে সাংবাদিক রানাকে মেরে পুলিশে দেওয়ার কথা বলেছেন।

 

বিষয়টি নিয়ে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেন, “কারো নাম ব্যবহার করে কেউ হুমকি দিলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির। সাংবাদিক রানার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই সে ভালো সংবাদ পরিবেশন করে। যদি আমার দলের কেউ কোনো সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, রানা আইনগত ব্যবস্থা নিলে আমি সহযোগিতা করব।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান এ বিষয়ে জানান, নির্দিষ্ট অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন না হলে নিয়ম অনুযায়ী সেই অর্থ ফেরত নেওয়া হবে, কেউ কাজ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

অন্যদিকে, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, “আমরা অভিযোগ পেয়েছি, ২টি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সবাই দেখতে পেয়েছি, বিষয়টি আরো গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সংবাদকর্মীকে সংবাদ প্রকাশের জেরে এভাবে এমপির নাম ভাঙিয়ে হুমকি দেওয়ায় জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাবনার সাংবাদিকদের দাবি দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।